সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে মিয়াবাজার হাইওয়ে থানায় নিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিশ্বর এলাকায় ঢাকামুখী লেন দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মিয়াবাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সফিক মিয়ার ছেলে অটোরিকশাচালক মো. আব্দুল মতিন (৩৫) এবং একই উপজেলার হিঙ্গুলা গ্রামের আহসান উল্লাহর ছেলে মো. আরিফ (৩০)।

ওসি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতাল থেকে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৩

কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৩

প্রকাশের সময় : ০৬:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬