সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণের নির্দেশ হাইকোর্টের

  • আ.আ.ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০৬:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে দ্রুত একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতের নির্দেশনা অনুযায়ী, টেলিযোগাযোগ, নারী ও শিশুবিষয়ক, স্বাস্থ্য এবং আইন মন্ত্রণালয়ের সচিবদের পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রুলে জানতে চাওয়া হয়েছে, ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব মূল্যায়ন এবং এ বিষয়ে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনি।

রিট আবেদনকারী আইনজীবীর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে শিশুরা অনেকটা নিয়ন্ত্রণহীনভাবে এসব মাধ্যম ব্যবহার করছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যাও দেখা দিচ্ছে, যা স্বাভাবিক মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।

রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়। গবেষণায় দেখা গেছে, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টারও বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়ের চেয়ে বেশি।

গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শিশুদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যার প্রবণতাও দেখা গেছে।

গবেষণার তথ্যমতে, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। এ ছাড়া প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের শারীরিক ও মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটানো শিশুদের মধ্যে এ সমস্যা তুলনামূলক বেশি দেখা গেছে।

রিট আবেদনে আরও বলা হয়, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার দক্ষতা ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে ব্যাহত হতে পারে তাদের শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক মানসিক সুস্থতা।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি কমানো এবং তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতেই দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা রিট আবেদনে তুলে ধরা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৩

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণের নির্দেশ হাইকোর্টের

প্রকাশের সময় : ০৬:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬