মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বসতবাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি ও ভাঙচুর, আত্রাই থানায় মামলা

নওগাঁর আত্রাইয়ে বসতবাড়িতে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গত ১৪ নভেম্বর ভুক্তভোগী শংকর প্রসাদ প্রাং বাদী হয়ে আত্রাই থানায় মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাত আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত সাতজন সংঘবদ্ধভাবে বাদীর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা বাদীর কাছে চাঁদা দাবি করেন এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁরা বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বসতবাড়ির প্রাচীর ভাঙচুর করে প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

তবে অভিযুক্ত ব্যক্তিরা মুঠোফোনে জানান, ওই সম্পত্তি শংকর প্রসাদের নয়। তিনি নিজেই প্রাচীর ভেঙে এর দায়ভার তাঁদের ওপর চাপানোর চেষ্টা করছেন বলে দাবি করেন তাঁরা।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, লিখিত এজাহার পাওয়ার পর সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

বসতবাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি ও ভাঙচুর, আত্রাই থানায় মামলা

বসতবাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি ও ভাঙচুর, আত্রাই থানায় মামলা

প্রকাশের সময় : ১০:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬