সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার নতুন কূপের দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ২০ মিলিয়ন ঘনফুট

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ দ্বীপজেলা ভোলায় নতুন সুখবর। ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের নতুন খনন করা ভোলা নর্থ-৩ কূপের দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই স্তর থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ কূপের দ্বিতীয় স্তরে আগুন জ্বালানোর মাধ্যমে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম শুরু করা হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, এর আগে গত ১৫ নভেম্বর সকালে একই কূপের প্রথম স্তরে ড্রিল স্টেম টেস্ট পরিচালনা করা হয়। ওই স্তর থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয়েছে।

প্রথম স্তরের পরীক্ষা শেষে এবার কূপটির দ্বিতীয় স্তরে গ্যাসের উপস্থিতি যাচাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় স্তরটি ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীরতায় অবস্থিত।

বাপেক্স আরও জানায়, গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। প্রায় দুই মাসের বেশি সময় ধরে খনন শেষে কূপটির গভীরতা ৩ হাজার ৫২৬ মিটারে নেওয়া হয়। পরে গত ১৪ নভেম্বর কূপটির পারফোরেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। এরপর ১৫ নভেম্বর প্রথম স্তরের ডিএসটি শুরু হয়।

কূপটির দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান পাওয়ায় ভোলার গ্যাসসম্পদ নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভোলা নর্থ-৩ কূপে মোট কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে, তা ড্রিল স্টেম টেস্টের সব কার্যক্রম শেষ হওয়ার পর নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বাপেক্স।

প্রসঙ্গত, ভোলা জেলায় বর্তমানে তিনটি গ্যাসক্ষেত্র রয়েছে। এসব গ্যাসক্ষেত্রে মোট ১০টি গ্যাসকূপ রয়েছে। নতুন কূপের একাধিক স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়ায় দেশের জ্বালানি খাতে ভোলার গুরুত্ব আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৩

ভোলার নতুন কূপের দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ২০ মিলিয়ন ঘনফুট

প্রকাশের সময় : ০৬:১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬