শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁপে চাষে লাখপতি নবাবগঞ্জের খালেক

দিনাজপুরের নবাবগঞ্জে পতিত ৫০ শতক জমিতে টপলেডি জাতের পেঁপে চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষক আবদুল খালেক। মাত্র ৫৭০টি পেঁপেগাছের বাগান থেকে এক দফা ফল বিক্রি করেই আয় করেছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। এতে তার উৎপাদন খরচ হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। বাগানে এখনো প্রচুর পেঁপে থাকায় চলতি মৌসুমে ৭ থেকে ৮ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি।

আবদুল খালেক নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কৃষ্টপুর মৌজার কামালপুর গ্রামের বাসিন্দা। কৃষির প্রতি আগ্রহ থেকেই দীর্ঘদিনের পতিত ৫০ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষের উদ্যোগ নেন তিনি। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় জমিতে রোপণ করেন উচ্চফলনশীল টপলেডি জাতের ৫৭০টি পেঁপেগাছ। নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় যত্নে গাছগুলোতে আশানুরূপ ফলন হয়েছে। ইতোমধ্যে বাগানের পেঁপে সংগ্রহ করে বাজারজাত শুরু করেছেন তিনি।

কৃষক আবদুল খালেক জানান, পেঁপে চাষে এখন পর্যন্ত তার প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে। প্রথম দফায় পেঁপে বিক্রি করেই পেয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে প্রতি মণ পেঁপে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করছেন। বাগানে এখনো প্রচুর পেঁপে রয়েছে। ফলন ও বাজারদর ভালো থাকলে চলতি মৌসুমে ৭ থেকে ৮ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

তিনি আরও বলেন, অল্প জমিতে পরিকল্পিতভাবে পেঁপে চাষ করেও ভালো আয় করা সম্ভব। পেঁপে চাষে লাভের সম্ভাবনা দেখে আগামী বছর আরও বড় পরিসরে টপলেডি জাতের পেঁপে চাষ করার পরিকল্পনা রয়েছে তার।

স্থানীয় কৃষক উজ্জ্বল মিয়া বলেন, আবদুল খালেকের পেঁপে বাগানের সাফল্য দেখে তিনি নিজেও বাণিজ্যিকভাবে পেঁপে চাষে আগ্রহী হয়েছেন। নিজের পতিত এক একর জমিতে টপলেডি জাতের পেঁপে চাষ শুরু করার পরিকল্পনা করছেন।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, চলতি বছর উপজেলায় ১৫ হেক্টর জমিতে পেঁপে চাষ হচ্ছে। পেঁপের ভালো ফলন পেতে উন্নত জাতের চারা নির্বাচন, সুষম সার প্রয়োগ, সঠিক পানি ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যা অত্যন্ত জরুরি। পাশাপাশি রোগবালাই দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কৃষকদের পেঁপে চাষে উৎসাহিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

অল্প জমিতে পেঁপে চাষ করে আবদুল খালেকের এমন সাফল্য এলাকায় অন্য কৃষকদের মধ্যেও বাণিজ্যিক পেঁপে চাষের আগ্রহ তৈরি করেছে। পতিত জমিকে কাজে লাগিয়ে বাড়তি আয় ও কর্মসংস্থানের সম্ভাবনাও দেখছেন স্থানীয় কৃষকরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে বিএনপি অফিসে আগুন, ১০৩ জনের বিরুদ্ধে মামলা

পেঁপে চাষে লাখপতি নবাবগঞ্জের খালেক

প্রকাশের সময় : ১০:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬