শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

ফসলের উৎপাদন বৃদ্ধি ও ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে নওগাঁর রাণীনগরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ারদী হোসেন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রণোদনাপ্রাপ্ত কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে উন্নত জাতের ১ কেজি করে সরিষা বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হচ্ছে। প্রতিজন কৃষক ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং দেশে সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে বিএনপি অফিসে আগুন, ১০৩ জনের বিরুদ্ধে মামলা

রাণীনগরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

প্রকাশের সময় : ১০:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬