শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে বিএনপি অফিসে আগুন, ১০৩ জনের বিরুদ্ধে মামলা

নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার রুহুল আমিন কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি উপজেলার কাশিমপুর ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খাঁনপুকুর বাজারে অবস্থিত ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কার্যালয়ের ছয়টি চেয়ার, ব্যানার, ছামানা ও টিনের কিছু অংশ পুড়ে যায়।

এ ঘটনায় করজগ্রাম বালিয়াপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে বিএনপি নেতা আতোয়ার রহমান বাদী হয়ে বৃহস্পতিবার সকালে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনকে আটক করা হয়। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, একই রাতে উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির কার্যালয়েও আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে বিএনপি অফিসে আগুন, ১০৩ জনের বিরুদ্ধে মামলা

রাণীনগরে বিএনপি অফিসে আগুন, ১০৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ১০:৫৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬