বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে গাঁজা সেবন ও বিক্রিতে ধরা, চারজনের কারাদণ্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবন ও বিক্রির দায়ে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাহাগোলা রেলগেট-সংলগ্ন মসজিদপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. সবদুলকে ছয় মাস, মো. শহিদুল ইসলামকে ১৪ দিন এবং মো. আ. জলিল ও আম্বিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়। দণ্ডপ্রাপ্ত চারজনই সাহাগোলা গ্রামের বাসিন্দা।

অভিযানের সময় নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাইজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে গাঁজা সেবন ও বিক্রিতে ধরা, চারজনের কারাদণ্ড

আত্রাইয়ে গাঁজা সেবন ও বিক্রিতে ধরা, চারজনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬