শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পালংকি রেস্টুরেন্টে গুলির ঘটনায় গ্রেপ্তার ২

  • খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

খুলনা মহানগরীর মজিদ সরণি রোডের ‘দ্যা পালংকি রেস্টুরেন্টে’ চাঁদা না পেয়ে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানার নবীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাডাঙ্গার নবপল্লী ঢালাই কারখানা গলির বাসিন্দা মো. হাবিব সরদারের ছেলে মো. সাকিব আল হাসান (২৪) এবং একই এলাকার সত্তার বিশ্বাস সড়কের মৃত ইসহাক হাওলাদারের ছেলে মো. আশিক হাওলাদার (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে মজিদ সরণি রোডে অবস্থিত ‘বাঙ্গালি ভোজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এর বিপরীত পাশে ‘দ্যা পালংকি রেস্টুরেন্টে’ চাঁদার দাবিতে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে রেস্টুরেন্টের কাচের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ ঘটনায় বুধবার সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলিমুজ্জামান জানান, সোনাডাঙ্গা থানার কাছেই অবস্থিত পালংকি রেস্টুরেন্টে দাবিকৃত চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থানায় অভিযোগ না করলেও ঘটনার পর রাতে এসআই সুজিত বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পাওয়ার পর বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করে তথ্য সংগ্রহ করা হয়। পরে নবপল্লী এলাকা থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

এদিকে, মঙ্গলবার বিকেলে গুলিবর্ষণের ঘটনার পর থেকেই রেস্টুরেন্টটি বন্ধ রেখেছে মালিকপক্ষ। নিরাপত্তাজনিত কারণে বুধবারও প্রতিষ্ঠানটি খোলা হয়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে বিএনপি অফিসে আগুন, ১০৩ জনের বিরুদ্ধে মামলা

পালংকি রেস্টুরেন্টে গুলির ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ১০:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬