সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে নসিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে গরুবোঝাই নসিমনের ফ্রন্ট এক্সেল ভেঙে সড়ক দুর্ঘটনায় বাবুল আক্তার (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর সংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বড়াল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল আক্তার পাবনা জেলার ফরিদপুর উপজেলার চকচকিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ প্রামাণিকের ছেলে। দুর্ঘটনার সময় তিনি নসিমনের চালকের পাশে বসা ছিলেন।

ঘটনাস্থল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী বাবুল আক্তারসহ কয়েকজন পাবনার ফরিদপুর এলাকা থেকে ৮-৯টি গরু নিয়ে নসিমনযোগে শাহজাদপুর উপজেলার তালগাছি গরুর হাটে যাচ্ছিলেন। পথে সকাল ১০টার দিকে বাঘাবাড়ি নৌবন্দর এলাকার বড়াল সেতুর ওপর পৌঁছালে চলন্ত নসিমনটির সামনের এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে গেলে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুল আক্তারকে মৃত ঘোষণা করেন।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গরু ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৩

শাহজাদপুরে নসিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

প্রকাশের সময় : ০৫:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬