শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ বছরেও সেবা দিচ্ছে না কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার

কৃষকের ফসল রক্ষায় আগাম আবহাওয়ার পূর্বাভাস ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার লক্ষ্যে সরকারি অর্থায়নে নওগাঁর বদলগাছীতে স্থাপন করা হয়েছিল কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। কিন্তু প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না স্থানীয় কৃষকরা। দুর্যোগের আগে কোনো সতর্কবার্তা কিংবা ফসল রক্ষায় কার্যকর পরামর্শ না পাওয়ার অভিযোগ তাঁদের। ফলে প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।

সম্প্রতি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় তলিয়ে গেছে আমন ধানসহ বিভিন্ন ফসলের বিপুল পরিমাণ জমি। কৃষকদের অভিযোগ, আগে থেকে আবহাওয়ার সতর্কবার্তা পেলে ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। কিন্তু কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থাকলেও তাঁরা কোনো আগাম বার্তা পাননি।

কৃষকদের আবহাওয়াসংক্রান্ত তথ্য সরবরাহ এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির সুযোগ তৈরি করতে ২০১২ সালে বদলগাছীতে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন করা হয়। তবে দীর্ঘ ১৪ বছরেও প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে পর্যবেক্ষণাগারে গিয়ে দেখা যায়, কার্যালয়ের মূল ফটক ভেতর থেকে তালাবদ্ধ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর এক ব্যক্তি এসে ফটক খুলে দেন। তবে কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার দেখা মেলেনি। পরে নিজেকে উচ্চ পর্যবেক্ষক পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, কার্যালয়ের স্যার ছুটিতে রয়েছেন। তিনি কবে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

এ বিষয়ে কার্যালয় থেকে পাওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিস্তারিত কথা বলতে রাজি হননি। তিনি জানান, মুঠোফোনে সব বিষয়ে কথা বলা সম্ভব নয়। তবে সরাসরি বক্তব্য দেওয়ার জন্য কবে কার্যালয়ে আসবেন, সে বিষয়েও কিছু জানাননি। কৃষকদের কাছে আবহাওয়ার পূর্বাভাস না পৌঁছানোর কারণ জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বদলগাছীতে ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমন এবং ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ধান ও সবজি মিলিয়ে প্রায় ২২৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার গোবরচাঁপা এলাকার কৃষক আবু রায়হান বলেন, ‘দুর্যোগের আগাম খবর পেলে ফসল রক্ষায় কিছু প্রস্তুতি নেওয়া সম্ভব হতো। পাকা ধান মাঠে না রেখে দ্রুত কেটে ঘরে তুলতে পারতাম। কিন্তু আগে থেকে কোনো সতর্কবার্তা পাইনি।’

কৃষক রুবেল হোসেন বলেন, কৃষি বা আবহাওয়া অফিস থেকে আগে সতর্ক করা হলে তাঁরা আলু ও পেঁয়াজের আবাদ কয়েক দিন পিছিয়ে দিতে পারতেন। এতে অন্তত কিছু ক্ষতি এড়ানো সম্ভব হতো।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে কৃষকদের আবহাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি পাকা ধান দ্রুত কেটে মাড়াইয়ের পরামর্শ দেওয়া হয়। তবে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে তাঁরা কোনো পূর্বাভাস পাননি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ‘কৃষকের স্বার্থে সরকারি অর্থ ব্যয়ে একটি প্রতিষ্ঠান স্থাপন করা হলো, অথচ সেই প্রতিষ্ঠান থেকে কৃষকরাই কোনো সেবা পাচ্ছেন না এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশার। সরকারি অর্থে প্রতিষ্ঠিত এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম কেন দৃশ্যমান নয়, তা খতিয়ে দেখা প্রয়োজন।’

১৪ বছর আগে কৃষকের কল্যাণে স্থাপিত কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার এখনো কেন কার্যকর সেবা দিতে পারছে না এ প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয় কৃষকরা। তাঁদের দাবি, প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল করে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস ও দুর্যোগকালীন সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা, নেপালি কর্মী নিহত

১৪ বছরেও সেবা দিচ্ছে না কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার

প্রকাশের সময় : ০২:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬