শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা, নেপালি কর্মী নিহত

সৌদি আরবের উপকূলীয় প্রদেশ জাজানের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এ ঘটনায় নেপালের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বিভিন্ন দেশের আরও কয়েকজন কর্মী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এ হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আকাশপথে আসা একটি প্রজেক্টাইলের আঘাতে শোধনাগারটিতে আগুন ধরে যায়। এ কারণে সাময়িকভাবে স্থাপনাটির কার্যক্রম বন্ধ রাখতে হয়।

হামলায় কতজন আহত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি মন্ত্রণালয়। তবে আহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক বলে জানানো হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার পরপরই জরুরি উদ্ধার ও কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করে।

এদিকে একই দিন সৌদি আরবের তেল শোধনাগারে হামলার পাশাপাশি কুয়েতের একটি স্থাপনাতেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। এ হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

অন্যদিকে, ইয়েমেনে হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনের হোদেইদাহ বন্দরে অভিযান চালিয়ে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা, নেপালি কর্মী নিহত

সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা, নেপালি কর্মী নিহত

প্রকাশের সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬