শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয়ে আগুন, গ্রেফতার দুই নেতা

নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে রাণীনগর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পশ্চিম বালুভরা গ্রামের মতিন শেখের ছেলে আশরাফ শেখ (৫২) এবং রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি একই গ্রামের আফছার শেখের ছেলে রাব্বী শেখ (২৫)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, বুধবার রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খানপুকুর বাজারে অবস্থিত ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে রাণীনগর বাজার এলাকা থেকে এজাহারনামীয় দুই আসামি আশরাফ শেখ ও রাব্বী শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

বিএনপি কার্যালয়ে আগুন, গ্রেফতার দুই নেতা

বিএনপি কার্যালয়ে আগুন, গ্রেফতার দুই নেতা

প্রকাশের সময় : ১০:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬