শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের নির্দেশ অমান্য, আট কর্মকর্তাকে আদালত অবমাননার নোটিশ

  • আ.আ. ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০৮:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট কর্মকর্তাকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু। বৃহস্পতিবার তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই আইনি নোটিশ পাঠান।

নোটিশে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে বিশেষভাবে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং গাড়িটি আটকে রাখার সুনির্দিষ্ট আইনগত কারণ ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর দাবি জানানো হয়েছে।

আইনি নোটিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ মডেলের একটি টয়োটা হার্ড জিপ (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬) জোরপূর্বক নিয়ে গুলশান থানায় আটকে রাখা হয়। গত ২৯ অক্টোবরের ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গাড়িটি আটক করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গাড়ির মালিক সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট আবেদন করেন। যার নম্বর ১৬৮৯৯/২০২৬।

২৪ ঘণ্টার মধ্যে গাড়ি ফেরতের নির্দেশ

রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন।

একই সঙ্গে অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা নিয়ে আদালতের আটকাদেশ না থাকলে আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত।

নোটিশে বলা হয়, গত ২৫ নভেম্বর হাইকোর্টের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এরপরও গাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রিট আবেদনকারী।

গাড়ি আটকের আইনগত ভিত্তি জানতে চেয়ে নোটিশ

আইনি নোটিশে গাড়িটি কোন আদালতের আদেশে এবং কোন মামলার সূত্রে আটক রাখা হয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি কোন আইনের কোন ধারা বা বিধি অনুযায়ী গাড়িটি আটকে রাখা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে।

অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা থাকলে সংশ্লিষ্ট মামলার পূর্ণাঙ্গ বিবরণ, এজাহার, জব্দ তালিকা ও আদালতের আদেশের অনুলিপি চাওয়া হয়েছে।

এ ছাড়া হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করার কারণ এবং ওই আদেশের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ রয়েছে কি না, তা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে গাড়ি আটকের সঙ্গে সংশ্লিষ্ট থানার রেকর্ড, সিসিটিভি ফুটেজ, সাধারণ ডায়েরি ও দাপ্তরিক যোগাযোগের নথিপত্র সংরক্ষণের দাবিও জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আদালতের নির্ধারিত সময়ের মধ্যে আইনসংগত কারণ ছাড়া গাড়িটি ফেরত না দিলে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করা, আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস

হাইকোর্টের নির্দেশ অমান্য, আট কর্মকর্তাকে আদালত অবমাননার নোটিশ

প্রকাশের সময় : ০৮:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬