শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস

  • পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। এক দিনের ব্যবধানে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। হালকা কুয়াশা ও রাতভর বয়ে চলা হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা চলছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরদিন শুক্রবার তা বেড়ে ১৪ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছায়। তবে শনিবার এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের আলো থাকায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই বাড়তে থাকে ঠান্ডা। বিশেষ করে রাত ও ভোরে হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। সকালে কুয়াশা তুলনামূলক কম থাকলেও ঠান্ডা বাতাসে জনজীবনে শীতের আমেজ বিরাজ করছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়ায় তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস

প্রকাশের সময় : ০৮:৩০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬