রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল বোমা উদ্ধার করেছে এসআরবি-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।

শনিবার (গতকাল) সকাল ১০টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিরপুল এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, হাতিরপুল এলাকায় ককটেল বোমা পড়ে থাকার গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ককটেলগুলোর জব্দ তালিকা প্রস্তুত করে সেগুলো থানায় জমা দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া ককটেলগুলো তাজা কিনা, তা পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল আসবে। পরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার

প্রকাশের সময় : ০৬:৩৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬