রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের ওপর জনগণের আস্থা নেই: জামায়াত আমির

দেশের সামগ্রিক পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভীত নই। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো, বর্তমান সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা জাতিকে আস্থায় আনতে পারছেন না। জনগণও তাদের ওপর আস্থা রাখতে পারছে না।’

গতকাল শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার দিনব্যাপী অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ৯টায় শুরু হওয়া অধিবেশনটি সন্ধ্যা ৭টায় শেষ হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় এতে নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিশে শূরার পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজন দেখা দিলে জামায়াত নীতিগতভাবে ঐক্যের পক্ষে থাকবে। তবে সেই ঐক্য হতে হবে দেশ ও জাতির স্বার্থে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জামায়াত নিজস্ব অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, দেশের আদর্শ ও ঈমানকে কেন্দ্র করে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ষড়যন্ত্র চলছে। এসব বিষয়ে সংগঠনের দায়িত্বশীলদের সতর্ক থাকতে হবে। জনগণ জামায়াতকে ভালোবাসে তাদের আদর্শ ও কর্মকাণ্ডের কারণে। তাই জনগণের প্রত্যাশা ও আস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দলীয় সামর্থ্য ও নিজস্ব অবস্থান বিবেচনায় নিয়ে জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তি, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দায়িত্বশীলদের যোগাযোগ বাড়াতে হবে।

তিনি বলেন, সমাজের সাধারণ মানুষ জামায়াতের আহ্বানে সাড়া দিয়েছেন এবং বিগত নির্বাচনে ভোট দিয়েছেন। এতে দলের দায়িত্ব ও চ্যালেঞ্জ বেড়েছে। মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। দেশ ও জাতিকে বঞ্চিত করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, বহুমুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছে জামায়াত। জনগণের প্রত্যাশা পূরণে সংগঠনের নেতাকর্মীদের জ্ঞানচর্চা বাড়াতে হবে এবং নিজেদের জ্ঞানের গভীরতা অর্জন করতে হবে।

তিনি বলেন, দায়িত্বশীল ও জনশক্তিকে আল্লাহ ও রাসুলের পূর্ণাঙ্গ আনুগত্য করতে হবে। সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। সংগঠন ও দায়িত্বশীলদের রিয়া বা প্রদর্শনেচ্ছা থেকে মুক্ত থাকতে হবে। একই সঙ্গে সন্তানদের অশিক্ষা, কুশিক্ষা ও মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

দায়িত্বশীলদের আচরণ ও লেনদেনের বিষয়ে সতর্ক করে জামায়াত আমির বলেন, প্রত্যেককে বিনয়ী হতে হবে এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিহার করতে হবে। এমনকি শত্রুর সঙ্গেও উত্তম ব্যবহার করতে হবে। লেনদেনের ক্ষেত্রে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। কারণ, লেনদেন মানুষের চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ। তাই এ বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সরকারের ওপর জনগণের আস্থা নেই: জামায়াত আমির

প্রকাশের সময় : ০৭:১৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬