রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের চাপ

ইরানের সঙ্গে থাকা অধিকাংশ স্থল সীমান্ত বন্ধ করে দিতে ইরাকের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে উদ্বেগের মধ্যে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানি কর্মকর্তারা। শনিবার (২৮ নভেম্বর) ইরাকি প্রতিনিধিরা তেহরানে পৌঁছান।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি প্রতিনিধিদের ইরান সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে।

ইরানের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের চাপে ইরাক তাদের সঙ্গে থাকা সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দিতে পারে। এতে স্থলপথে ইরানে পণ্য আমদানি ও রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। বিশেষ করে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পর স্থলপথই ইরানের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা মোহাম্মদ মোখবের ইরাককে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইরাক যেন ইসলামের শত্রু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতিয়ারে পরিণত না হয়।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের ওপর চাপ প্রয়োগ করেছে। মার্কিন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইরাককে দুটি ছাড়া বাকি সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সীমান্ত ক্রসিং দুটির একটি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এবং অন্যটি বাগদাদের কাছাকাছি অবস্থিত। যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কারণে ইরান-ইরাক সীমান্ত বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের চাপ

প্রকাশের সময় : ০৭:০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬