মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই চাচা-ভাতিজার মৃত্যু, চালক-হেলপার আটক

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই চাচা-ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের স্বজনদের দাবি, সঙ্গে থাকা টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাসের লোকজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকালে তারাগঞ্জ থেকে সৈয়দপুর যাওয়ার পথে উপজেলার জিগাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়ার কালু মিয়ার ছেলে মুকুল মিয়া (৩৩) এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব হোসেন (২৬)। সম্পর্কে তারা প্রতিবেশী চাচা-ভাতিজা।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে তারা কুমিল্লার একটি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার জন্য ‘সাইমুন ক্লাসিক’ নামের একটি বাসে যাত্রা শুরু করেন। কিন্তু বাড়ি ফেরার সেই যাত্রাই শেষ পর্যন্ত পরিণত হয় মৃত্যুযাত্রায়।

স্বজনদের অভিযোগ, বাসে থাকা অবস্থায় হেলপার ও দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। তাদের কাছে থাকা মোটা অঙ্কের টাকা নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে বিরোধ সৃষ্টি করা হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। পরে সেই বিরোধের জের ধরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে তাদের ফেলে দেওয়া হয়। এরপর বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি বাসের চালক জয়নাল ও হেলপার সপিককে আটক করে থানায় নেওয়া হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বাস ও অভিযুক্তদের আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দুই স্বজনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

বসতবাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি ও ভাঙচুর, আত্রাই থানায় মামলা

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই চাচা-ভাতিজার মৃত্যু, চালক-হেলপার আটক

প্রকাশের সময় : ০৯:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬