বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ দলের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সক্রিয় নেতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল রাতে জেলার তিলকপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন মো. মোশাররফ হোসেন শান্ত (৩৮)। তিনি নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মো. আক্কাস সরদারের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একটি সাজা ও পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ দলের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬