বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে চিকিৎসাধীন নারী রোগীর রহস্যজনক মৃত্যু, মিলল ছয়তলার নিচে

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলার জানালা দিয়ে নিচে পড়ে ইরিন আক্তার (৬৫) নামে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের দুই নম্বর গেটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ইরিন আক্তার বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা সোলাইমানের স্ত্রী। তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় ভর্তি ছিলেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাথাব্যথা ও জ্বরসহ শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে ইরিন আক্তারকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় হাসপাতালের ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে যান তিনি। পরে হাসপাতালের দুই নম্বর গেটের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার কান ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়।

নিহতের স্বামী সোলাইমান জানান, বুধবার রাতে তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। ঘন ঘন প্রস্রাব, পায়ে ব্যথা ও শরীর ব্যথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। পরে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যাওয়ার আগে স্ত্রীকে হাসপাতালের বিছানায় রেখে যান। নামাজ শেষে ফিরে এসে তাকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় পাশের বিছানায় থাকা এক রোগীর স্বজন তাকে জানান, তার স্ত্রী বাথরুমের দিকে গেছেন। সেখানে খুঁজে না পেয়ে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে স্বজনদের বিষয়টি জানিয়ে খোঁজাখুঁজি করতে বলেন। পরে পুলিশ তাকে জানায়, তার স্ত্রীর সন্ধান পাওয়া গেছে।

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ বলেন, তিনি ছুটিতে থাকায় বিস্তারিত জানেন না। তবে এক নারী রোগী হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি শুনেছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, হাসপাতালের দুই নম্বর গেটের নিচে এক বৃদ্ধা নারী পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার সন্ধ্যায় তার স্বামী নামাজে গেলে ফিরে এসে তাকে বিছানায় পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পাওয়া যায়।

ওসি আরও জানান, চিকিৎসকদের কাছ থেকে জানা গেছে, ওই নারীর আগে থেকেই মাথায় সমস্যা ছিল। ছোটবেলায় তার মিনি স্ট্রোক হয়েছিল বলেও চিকিৎসকেরা জানিয়েছেন। তবে ছয়তলা থেকে পড়ে তার মৃত্যু কীভাবে হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

হাসপাতালে চিকিৎসাধীন নারী রোগীর রহস্যজনক মৃত্যু, মিলল ছয়তলার নিচে

প্রকাশের সময় : ০৬:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬