বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান সিনিয়র সিভিল জজ আদালতে অগ্নিকাণ্ড, পুড়েছে ৫০ মামলার নথি

চট্টগ্রামের রাউজানে সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের খাস কামরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আগুনে ৪০ থেকে ৫০টি মামলার নথিপত্রসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে গেছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আদালতের নাজির আকাশ নাথ আদালতে এসে একটি কক্ষ থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। পরে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায় বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে একটি এসি, কম্পিউটার, প্রিন্টার, বুকশেলফ, এক্সিকিউটিভ চেয়ার, ওয়াশরুমের বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে গেছে। আদালতের নাজির আকাশ নাথ জানান, আগুনে ৪০ থেকে ৫০টি মামলার নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছেন।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম সরোয়ার বলেন, আগুনের ঘটনায় আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে অনেক সেবাপ্রার্থী ফিরে যাচ্ছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত আদালতের কার্যক্রম চালুর দাবি জানান।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিচারকের খাস কামরার একপাশের একটি জানালা অরক্ষিত অবস্থায় ছিল। ওই দিক দিয়ে কেউ আগুন দিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এদিকে কবে নাগাদ আদালতের কার্যক্রম স্বাভাবিক হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাউজান সিনিয়র সিভিল জজ আদালতে অগ্নিকাণ্ড, পুড়েছে ৫০ মামলার নথি

প্রকাশের সময় : ০৪:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬