বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুইজন গ্রেফতার

নওগাঁয় অটোরিকশা ও ভ্যান ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপারের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নওগাঁ সদর উপজেলার চাকলা জুলুর মোড় এলাকায় ফাত্তা ইসলামের অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজে থাকা বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ভয়ভীতি দেখিয়ে দুটি অটোরিকশা ও একটি ভ্যান নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় প্রথমে শাহজাহান নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডাকাতির সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে পুলিশ।

পরে গত ১৫ নভেম্বর রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সাঘাটা থানা এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত মনোয়ার হোসেন মিন্টু (৩৫) এবং আমিনুর (৪৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়।

এ সময় আমিনুরের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি হেক্সো ব্লেড, একটি চাইনিজ কাটার, ধারালো রামদা, ছুরি, দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ ও রশিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুইজন গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬