বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় কৃষিঋণ মেলায় ২৮ লাখ টাকা বিতরণ

প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ সদর উপজেলায় দিনব্যাপী ‘কৃষিঋণ মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মেলায় সরকারি ও বেসরকারি ৩২টি ব্যাংক অংশগ্রহণ করে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরের অডিটরিয়ামে এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা কৃষিঋণ কমিটি ও লিড ব্যাংক জনতা ব্যাংক পিএলসি, নওগাঁ জেলার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষিঋণ কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন নওগাঁ সদর জামে মসজিদের পেশ ইমাম শামীম আহমেদ এবং পবিত্র গীতা পাঠ করেন পি.এন. বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ কুমার সাহা। স্বাগত বক্তব্য দেন লিড ব্যাংক নওগাঁ জেলার প্রতিনিধি ও জনতা ব্যাংক পিএলসি, নওগাঁ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ ওমর ফারুক।

মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া শাখার যুগ্ম পরিচালক মোঃ আলতাফ হোসেন ও নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, নওগাঁ প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক কাজী মেহেদী হাসান, রূপালী ব্যাংক পিএলসি, নওগাঁ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক দেবব্রত সাহা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নওগাঁ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ বেল্লাল হোসেন এবং অগ্রণী ব্যাংক পিএলসি, নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ হাসান তারেক।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৃত ও প্রান্তিক কৃষকদের কাছে সহজ শর্তে, দ্রুত এবং হয়রানিমুক্তভাবে কৃষিঋণ পৌঁছে দিতে হবে। কৃষকদের উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কৃষি খাতকে আরও গতিশীল করতে ব্যাংকগুলোর কার্যকর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আনুষ্ঠানিকভাবে চারজন কৃষকের হাতে মোট ২৮ লাখ ২২ হাজার টাকার কৃষিঋণের চেক তুলে দেন।

মেলায় অংশগ্রহণকারী ৩২টি ব্যাংকের পৃথক স্টলে কৃষকদের তাৎক্ষণিক ঋণ আবেদন গ্রহণ, ঋণ বিতরণ এবং প্রয়োজনীয় ব্যাংকিং পরামর্শ দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কৃষকদের সহজে প্রাতিষ্ঠানিক ঋণসেবা গ্রহণের সুযোগ তৈরি হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় কৃষিঋণ মেলায় ২৮ লাখ টাকা বিতরণ

প্রকাশের সময় : ০৪:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬