বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর এক উপজেলা ও দুই পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ এবং রাজবাড়ী ও পাংশা পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দ্বিতীয় দফায় সারা দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রার্থী তালিকা প্রকাশের অংশ হিসেবে রাজবাড়ীর এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন এনসিপির রাজবাড়ী জেলা শাখার সদস্যসচিব মো. পলাশ খান আব্দুল্লাহ। রাজবাড়ী পৌরসভার মেয়র পদে জেলা সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান সাকিব এবং পাংশা পৌরসভার মেয়র পদে পাংশা উপজেলা আহ্বায়ক এম জহিরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা।

এদিকে রাজবাড়ীর এক উপজেলা ও দুই পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

রাজবাড়ী পৌরসভার নবঘোষিত মেয়র প্রার্থী সাইদুর জামান সাকিব তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে দল তাঁকে রাজবাড়ী পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এই মনোনয়নকে তিনি সম্মান ও দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, ‘আমি রাজবাড়ীবাসীর সেবক হতে চাই। আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ, সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকব।’

অন্যদিকে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. পলাশ খান আব্দুল্লাহ বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে দল তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে। এই মনোনয়নকে তিনি দলের আস্থা ও সম্মান হিসেবে দেখছেন।

তিনি বলেন, ‘আমি বালিয়াকান্দিবাসীর আস্থার প্রতীক হতে চাই। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, বালিয়াকান্দিবাসীর অধিকার আদায়ের লড়াইয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পাশে থাকব।’

রাজবাড়ীর স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির এই প্রার্থী ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এখন নির্বাচনী মাঠে দলীয় প্রার্থীদের অবস্থান ও জনসমর্থন কতটা শক্তিশালী হয়, সেটিই দেখার বিষয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজবাড়ীর এক উপজেলা ও দুই পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

প্রকাশের সময় : ১১:৫০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬