শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে তিন কৃষকের ৬০ হাজার তরমুজের চারা নষ্টের অভিযোগ, সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতার বিরুদ্ধে ক্ষোভ

বরগুনার আমতলীতে তিন প্রান্তিক কৃষকের পাঁচ একর জমিতে রোপণের জন্য প্রস্তুত করা প্রায় ৬০ হাজার তরমুজের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে এক ভূমি কর্মকর্তাসহ স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ সময় কৃষকদের ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ ও মারধরের অভিযোগও পাওয়া গেছে। এতে লতিফ মৃধা, সুখী বেগম ও শিরিন বেগম নামে তিন কৃষক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সোনাউডা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন কলাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. তরিকুল ইসলাম এবং ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি হিসেবে দীর্ঘদিন ধরে চারা উৎপাদন ও পরিচর্যা করে আসছিলেন লতিফ মৃধা, সুখী বেগম ও শিরিন বেগম। চারাগুলো রোপণের উপযোগী হয়ে উঠলেও বুধবার সকালে ক্ষেতে গিয়ে তাঁরা দেখতে পান, অধিকাংশ চারা উপড়ে ফেলে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। কিছু চারা পাশের ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সুখী বেগম অভিযোগ করে বলেন, জমি লিজ নেওয়ার পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে তরমুজ চাষের প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। প্রতিদিনের মতো বুধবার সকালে ক্ষেতে কাজ করার সময় তহসিলদার তরিকুল ইসলাম, বিএনপি নেতা আলমগীর হাওলাদার ও খোকন মৃধাসহ কয়েকজন সেখানে আসেন। এ সময় তাঁরা কৃষকদের ধমক দেন এবং একপর্যায়ে লাঠি ও লাথি দিয়ে চারাগুলো উপড়ে ও ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করেন। বাধা দিতে গেলে তাঁদের গালিগালাজ করা হয়। চারা নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের পুরো মৌসুমের স্বপ্ন ভেঙে গেছে।

স্থানীয় কৃষক পরিবারের সদস্য সজিব অভিযোগ করেন, তহসিলদার তরিকুল ইসলাম ও বিএনপি নেতা আলমগীর হাওলাদারসহ কয়েকজন কোনো কিছু না জানিয়েই চারাগুলো নষ্ট করতে থাকেন। তিনি বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়।

হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. হারুন অর রশিদ বলেন, তাঁর এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। তিন কৃষক অনেক কষ্ট করে তরমুজ চাষের জন্য চারা তৈরি করেছিলেন। কিন্তু কলাপাড়া ইউনিয়নের তহসিলদার তরিকুল ইসলাম ও বিএনপি নেতা আলমগীর হাওলাদার এসে সেগুলো নষ্ট করে দেন। এ সময় কৃষকদের গালিগালাজ করা হয় এবং সজিব নামে এক যুবককে মারধর করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের দাবি জানান।

হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. লিমন হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে কলাপাড়া ইউনিয়নের তহসিলদার তরিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং নিজের দলীয় পরিচয় দেন। কিন্তু তরিকুল ইসলাম তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান লিমন হাওলাদার।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কলাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. তরিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে বিএনপি নেতা মো. আলমগীর হাওলাদারের বক্তব্যও পাওয়া যায়নি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। কোনো সরকারি কর্মকর্তা এ ঘটনায় জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, বিষয়টি ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট। এ ক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি অপূরণীয়। ঘটনাটি পরিদর্শন করে কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সিরাজুল সভাপতি, সনিল সম্পাদক; রাণীনগরে আনসার-ভিডিপির নতুন কমিটি

আমতলীতে তিন কৃষকের ৬০ হাজার তরমুজের চারা নষ্টের অভিযোগ, সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতার বিরুদ্ধে ক্ষোভ

প্রকাশের সময় : ০৯:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬