বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দার প্রসাদপুর খেয়াঘাটে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর খেয়াঘাটে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত সেতু নির্মাণের পথ আরও সুগম হলো।

নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে প্রকল্পটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসাদপুর খেয়াঘাটে আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয়। শুষ্ক মৌসুমে বাঁশের ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে এবং বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে নৌকায় পারাপার হতে হয় তাঁদের।

এতে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তির সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি নির্মিত হলে নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। কমবে মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ।

প্রকল্পটি অনুমোদনের খবরে স্বস্তি প্রকাশ করে স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সেতুর নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মান্দার প্রসাদপুর খেয়াঘাটে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

প্রকাশের সময় : ০৯:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬