বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সারা দেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহসভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা ও এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু, সহসাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন রকেট, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মনোয়ার হোসেন লোটাস, যুগ্ম আহ্বায়ক মো. ওহাব খামারু ও মো. আলমগীর হোসেন আলমসহ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাঁরা দেশ গঠনের কাজে নিয়োজিত রয়েছেন। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তাঁরা অভিযোগ করেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে তাঁরা রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৯:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬