শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে অবৈধভাবে মজুত ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে সার মজুতের অভিযোগে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজার এলাকায় মেসার্স আল আমিন ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আবুল কালামের গুদাম থেকে নিয়মবহির্ভূতভাবে মজুত রাখা ১৯৪ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দ করা সার ঘটনাস্থলেই সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং নিয়ামতপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করা, অবৈধ মজুতদারি বন্ধ করা এবং বাজারে সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহলের মতে, কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সিরাজুল সভাপতি, সনিল সম্পাদক; রাণীনগরে আনসার-ভিডিপির নতুন কমিটি

নিয়ামতপুরে অবৈধভাবে মজুত ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৯:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬