শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখিসুখী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুখিসুখী গ্রামের বঙ্গর হাশদার ছেলে শ্রীমল হাশদা (২২) এবং কুড়িগ্রামের কালাই উপজেলার ভেবেন্তি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জহুরুল ইসলাম সবুজ (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুখিসুখী গ্রামের এক বৃদ্ধার বাড়িতে একা থাকতেন জহুরুল ইসলাম সবুজ। ওই বাড়িতে মোবাইল ফোনের নেটওয়ার্ক ভালো পাওয়ায় তিনি নিয়মিত সেখানে যাতায়াত করতেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ওই বাড়িতে যান। পরে তার কাছে টাকা ধার চাইতে সেখানে যান শ্রীমল হাশদা।

একপর্যায়ে জহুরুল ইসলামের মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে সেটি চার্জে দেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে আটকে পড়েন জহুরুল। তাকে উদ্ধার করতে গিয়ে শ্রীমল হাশদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সিরাজুল সভাপতি, সনিল সম্পাদক; রাণীনগরে আনসার-ভিডিপির নতুন কমিটি

গোবিন্দগঞ্জে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

প্রকাশের সময় : ০৫:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬