শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে পুকুরের পানিতে ডুবে সাড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

নওগাঁর রাণীনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রোজা মনি নামে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর খট্টেশ্বর ইউনিয়নের হাদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোজা মনি ওই গ্রামের আলামিনের মেয়ে। তার বাবা পেশায় একজন শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পাশের পুকুরে চার থেকে পাঁচজন গোসল করছিলেন। এ সময় শিশু রোজা মনি পুকুরের ধারে নেমে পানি নিয়ে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে উপস্থিত লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এদিকে সাড়ে চার বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট শিশুটিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাটি তদন্ত করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। প্রাথমিকভাবে শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সিরাজুল সভাপতি, সনিল সম্পাদক; রাণীনগরে আনসার-ভিডিপির নতুন কমিটি

রাণীনগরে পুকুরের পানিতে ডুবে সাড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬