শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন, রেললাইনে আগুনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে জেলার চারঘাট উপজেলায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পৃথক এ দুটি ঘটনায় বাস দুটি ক্ষতিগ্রস্ত হলেও রেললাইনের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর শাহ মখদুম থানার আমচত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনাল এবং চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে এসব ঘটনা ঘটে। রাত ২টা ২৫ মিনিটের দিকে বাসে আগুন দেওয়া হয়। এর আগে রাত ১১টা ১৫ মিনিটের দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টা ২৫ মিনিটের দিকে আমচত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন সন্দেহভাজন একজনকে আটক করে মারধর করছিলেন। পরে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

অন্যদিকে, একই রাতে চারঘাট উপজেলার বাগমারী গ্রামে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনার কারণে ওই রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি নন্দনগাছী স্টেশন এলাকায় আটকা পড়ে। পরে রেললাইনের নিরাপত্তা ও অবস্থা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। রেললাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্ব দিকে বাগমারী এলাকায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সিরাজুল সভাপতি, সনিল সম্পাদক; রাণীনগরে আনসার-ভিডিপির নতুন কমিটি

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন, রেললাইনে আগুনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০৫:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬