নওগাঁর রাণীনগরে ভান্ডারা আনসার-ভিডিপি সঞ্জীবন প্লাটুন ক্লাবের ৬৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামের ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে রাণীনগর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামকে সভাপতি, ভিডিপি সদস্য সনিল চন্দ্র পালকে সাধারণ সম্পাদক এবং জিল্লুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হোরাইরা, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম এবং বিএনপি নেতা সাজ্জাদ হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে ক্লাবের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 


















