শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় রাতের আঁধারে কৃষকের জমির ধানের শীষ কেটে নষ্ট, ক্ষতিগ্রস্ত অর্ধবিঘা জমি

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের দশপাইকা গ্রামে রাতের আঁধারে এক কৃষকের জমির কাঁচা ধানের শীষ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় অর্ধবিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা কৃষক গিয়াস উদ্দিনের জমিতে থাকা কাঁচা ধানের শীষ কেটে ফেলে। সকালে জমিতে গিয়ে ধানের শীষ কাটা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দা দুলাল। পরে তিনি বিষয়টি জমির মালিককে জানান।

সরেজমিনে দেখা যায়, জমির প্রায় অর্ধবিঘা অংশের ধানের শীষ কেটে ফেলা হয়েছে। এতে আসন্ন মৌসুমের ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক গিয়াস উদ্দিন।

স্থানীয় বাসিন্দা দুলাল জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি জমির ধানের শীষ কাটা অবস্থায় দেখতে পান। পরে জমির মালিককে বিষয়টি জানান। এ ধরনের ক্ষতিকর কাজ করে কারও কী লাভ হতে পারে, তা তাঁর বোধগম্য নয়।

ভুক্তভোগী কৃষক গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তাঁর চাচাতো ভাই হৃদয়ের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত হৃদয় কিংবা তাঁর পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, অনেক কষ্ট ও পরিশ্রম করে জমিতে ধান আবাদ করেছেন। ফসল ঘরে তোলার আগমুহূর্তে ধানের শীষ কেটে নষ্ট করায় তাঁকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সিরাজুল সভাপতি, সনিল সম্পাদক; রাণীনগরে আনসার-ভিডিপির নতুন কমিটি

নওগাঁয় রাতের আঁধারে কৃষকের জমির ধানের শীষ কেটে নষ্ট, ক্ষতিগ্রস্ত অর্ধবিঘা জমি

প্রকাশের সময় : ০৮:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬