শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ওয়েবিলের ১৫০ টাকা চাঁদা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ মাসুম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নিহতের মামা মো. হাফিজুর রহমান (৫৪) বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলাটি করেন।

নিহত মাসুম নগরের আকবরশাহ থানার একে খান এলাকার ফরিদারপাড়ার বাসিন্দা মাহবুবুল আলমের একমাত্র ছেলে। তিনি বিবাহিত ছিলেন। তার এক কন্যাসন্তান রয়েছে।

মামলার এজাহারে অভিযুক্তরা হলেন—আকবরশাহ থানার ৩ নম্বর ঝিল এলাকার মো. হাসান (৪০), গোলপাহাড় এলাকার জাকির প্রকাশ মাম জাকির (৪২), অনিক (২৩), সাইফুল (৩২) ও মো. আজম (৩০)।

মামলার বাদী মো. হাফিজুর রহমান জানান, নিহত মাসুমের এক বন্ধু ম্যাক্সিমা গাড়ি চালান। ওই বন্ধুর সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হলে বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান মাসুম। এ সময় তাদের দুজনকেই ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের একে খান মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা দাবি করা হলে চালক মো. শাহাদাত হোসেন তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। বন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে মাসুমের পেটেও ছুরিকাঘাত করা হয়।

পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রুহুল আমিন লাবু বলেন, চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যুর পর বৃহস্পতিবার দুপুরে তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরিবারের করা এজাহার অনুযায়ী, ঘটনার সময় কথা-কাটাকাটির বিষয়টি জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সিরাজুল সভাপতি, সনিল সম্পাদক; রাণীনগরে আনসার-ভিডিপির নতুন কমিটি

চট্টগ্রামে ওয়েবিলের ১৫০ টাকা চাঁদা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬