শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রূপে কালিতলা পুলিশ ফাঁড়ি, উদ্বোধন করলেন পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসক

নওগাঁ সদর মডেল থানাধীন কালিতলা পুলিশ ফাঁড়ির জরাজীর্ণ ভবন সংস্কার ও আধুনিকায়নের পর নতুন রূপে এর কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় ফিতা কেটে নবসংস্কারকৃত পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং নওগাঁ জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় পুলিশ ফাঁড়িটির সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, কালিতলা পুলিশ ফাঁড়ির সংস্কার ও আধুনিকায়নের ফলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি স্থানীয় জনগণ সহজে ও স্বাচ্ছন্দ্যে পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের প্রকৌশলীরা, অতিরিক্ত পুলিশ সুপারগণ, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সিরাজুল সভাপতি, সনিল সম্পাদক; রাণীনগরে আনসার-ভিডিপির নতুন কমিটি

নতুন রূপে কালিতলা পুলিশ ফাঁড়ি, উদ্বোধন করলেন পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসক

প্রকাশের সময় : ০৮:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬