শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুর থানায় হামলা-অগ্নিসংযোগ, দুই ঘণ্টা পর আগুন নেভাতে পৌঁছায় ফায়ার সার্ভিস

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা না থাকায় ঘটনার পরপরই ঘটনাস্থলে যেতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে নিরাপত্তা নিশ্চিত হলে দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩ মিনিটে মুকসুদপুর থানায় অগ্নিকাণ্ডের খবর পায় তারা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পুলিশি নিরাপত্তা না পাওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর দুপুর ১টা ৫৫ মিনিটে মুকসুদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ২টার দিকে ইউনিট দুটি সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানা ভবনের বিভিন্ন অংশ এবং থানা প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সিরাজুল সভাপতি, সনিল সম্পাদক; রাণীনগরে আনসার-ভিডিপির নতুন কমিটি

মুকসুদপুর থানায় হামলা-অগ্নিসংযোগ, দুই ঘণ্টা পর আগুন নেভাতে পৌঁছায় ফায়ার সার্ভিস

প্রকাশের সময় : ০৫:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬