মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২১, জিপিএ-৫ পেলেন আরও ২১ জন

  • বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ২ হাজার ৭৭১ জন পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে ফেল থেকে পাস করেছেন ২১ জন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ২১ জন পরীক্ষার্থী।

সোমবার (২৩ নভেম্বর) ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ড চেয়ারম্যান জানান, ফল পুনঃনিরীক্ষণের জন্য ১২ হাজার ২৯৩ জন শিক্ষার্থী মোট ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্রের জন্য আবেদন করেছিলেন। পুনঃনিরীক্ষণ শেষে ২ হাজার ৭৭১ জন পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। পাশাপাশি ৫২০ জনের জিপিএ পরিবর্তিত হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৪ দশমিক ৮৪ শতাংশ। ওই বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ৯৫০ জন শিক্ষার্থী। ফল প্রকাশের পর ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

এদিকে, এক ও দুই বিষয়ে অকৃতকার্য ১৪ হাজার ৫৭০ জন পরীক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ৩ হাজার ৪১৩ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য ১১ হাজার ১৫৭ জন।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ মোর্শেদ রেজা জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভাগের ছয় জেলার ৪১টি কেন্দ্রে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন।

তিনি আরও জানান, প্রতিদিন দুই পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় পর্ব দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ঢাকা থেকে গ্রেফতার পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি

বরিশাল বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২১, জিপিএ-৫ পেলেন আরও ২১ জন

প্রকাশের সময় : ০৭:১৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬