মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০১০ সালের পর সর্বোচ্চ আত্মহত্যা, সংকটে ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলি সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির সামরিক বাহিনীর কর্মরত ২৩ জন সদস্য আত্মহত্যা করেছেন। ২০১০ সালের পর এটিই ইসরায়েলি সেনাবাহিনীতে এক বছরে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড। এছাড়া গত এক বছরে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর অন্তত ১৭ জন সাবেক সেনা আত্মহত্যা করেছেন। সব মিলিয়ে কর্মরত ও সাবেক সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যার এই প্রবণতা শুধু সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২৬ সালে দেশটির পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর সরকারি তথ্যের বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটির ৭৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

তবে যুদ্ধের কারণে মানসিক চাপে থাকা সেনাদের মধ্যে আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, সামরিক বাহিনীর প্রকাশিত পরিসংখ্যানে কেবল কর্মরত অবস্থায় আত্মহত্যা করা সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। অব্যাহতি পাওয়ার পর আত্মহত্যা করা সাবেক সেনাদের হিসাব এতে যুক্ত নেই।

এ বিষয়ে ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্যবিষয়ক এক শিক্ষাবিদ হারেৎজকে বলেন, চলমান যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মানসিক চাপ ও চরম অবসাদের মাত্রা নজিরবিহীন। আগামী কয়েক বছর আত্মহত্যার হারের দিক থেকে অত্যন্ত সংকটপূর্ণ, এমনকি পরিস্থিতি নাটকীয় রূপ নিতে পারে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের যুদ্ধ, মানসিক চাপ ও যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। সামরিক বাহিনীতে আত্মহত্যার এই ক্রমবর্ধমান ঘটনা দেশটির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ঢাকা থেকে গ্রেফতার পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি

২০১০ সালের পর সর্বোচ্চ আত্মহত্যা, সংকটে ইসরায়েলি সেনাবাহিনী

প্রকাশের সময় : ০৭:২৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬