বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে জিপের চাকা মেরামত করতে গিয়ে লরির ধাক্কায় চালক নিহত

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে জিপগাড়ির পাংচার হওয়া চাকা মেরামত করার সময় লরির ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে লালপোল বাজারসংলগ্ন মধুপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার খিলবাড়ির টেক পশ্চিম এলাকার বাসিন্দা জামাল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি জিপগাড়ির চাকা পাংচার হয়ে গেলে চালক ওয়াজেদ আলী গাড়িটি মহাসড়কের পাশে থামিয়ে চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় একই লেনে দ্রুতগতিতে আসা একটি লরি (লং ভেহিকেল) পেছন থেকে জিপগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে জিপের পাশে থাকা ওয়াজেদ আলী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. নুরুল আফছার ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত জিপ ও লরি জব্দ করে সরকারি রেকারের মাধ্যমে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মহাসড়কে জিপের চাকা মেরামত করতে গিয়ে লরির ধাক্কায় চালক নিহত

প্রকাশের সময় : ০৭:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬