মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়হানকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হবে, মাইক হাতে পুলিশের অভিযান

চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে ব্যতিক্রমী অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে হ্যান্ডমাইকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চান চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ। তাঁর বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সহকারী পুলিশ সুপার তারেক আজিজ হাতে হ্যান্ডমাইক নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলছেন, ‘আপনারা মসজিদের মাইকে ঘোষণা দেন, এইখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান লুকিয়ে রয়েছে। ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে। রায়হান দেখতে মোটা, বেঁটে।’

পুলিশের একটি সূত্র জানায়, ওই এলাকায় আলোচিত সন্ত্রাসী রায়হানসহ কয়েকজন অপরাধীর অবস্থানের তথ্য রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে সোমবার রাত ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সুয়াবিলের শোভনছড়ির দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা পরা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত চুঁরখারহাট বাজার মোড়ে আসে। সেখানে পৌঁছেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পরে অটোরিকশাটি নিয়ে উত্তরের চৌমুহনীর দিকে চলে যায়। সেখানেও গাড়ি থেকে ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যায় দুর্বৃত্তরা।

তাদের ছোড়া গুলিতে পথচারী, ব্যবসায়ী ও চালকসহ ছয়জন আহত হন। আহতরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

আটক জাবেদ হোসেনের ভাষ্য, নাজিরহাট ঝংকার মোড় থেকে সুয়াবিলের শোভনছড়ি যাওয়ার কথা বলে পাঁচজন অপরিচিত ব্যক্তি তাঁর অটোরিকশাটি ভাড়া নেন। চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর তারা অটোরিকশার ভেতর থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। একপর্যায়ে তাঁকে জিম্মি করে অটোরিকশাটি নিয়ে চৌমুহনীর দিকে যেতে বাধ্য করেন। পাঁচজনই অস্ত্রধারী হওয়ায় তাঁদের নির্দেশ মেনে চলতে বাধ্য হন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অটোরিকশা ও এর চালককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।

এদিকে, চুঁরখারহাট বাজারে গুলির ঘটনার পর শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে পুলিশের এমন অভিযান এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ঢাকা থেকে গ্রেফতার পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি

রায়হানকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হবে, মাইক হাতে পুলিশের অভিযান

প্রকাশের সময় : ০৭:১৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬