বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের দুই মহাসড়কে মৃত্যুর মিছিল

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নাটোর-পাবনা ও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক যেন পরিণত হয়েছে এক একটি মৃত্যুফাঁদে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে, আবার কেউ কেউ বরণ করছেন চিরস্থায়ী পঙ্গুত্ব। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে মহাসড়ক দুটিতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন। আহত হয়েছেন অসংখ্য মানুষ।

সর্বশেষ গত ২০ অক্টোবর নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হন। মর্মান্তিক এ দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিল করা হলেও সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, ঝুঁকিপূর্ণ বাঁক সংস্কার, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং মহাসড়ক দুটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন চালক, যাত্রী ও সচেতন মহল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগপথের মধ্যে নাটোর-পাবনা ও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অন্যতম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভারী যানবাহন এবং সোনামসজিদ স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এসব সড়কে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অতিরিক্ত যানবাহনের চাপ, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি এবং সড়কের অব্যবস্থাপনার কারণে পথ দুটি এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে।

বেপরোয়া গতি ও অবৈধ যানবাহনই বড় ঝুঁকি

মহাসড়ক দুটিতে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে অতিরিক্ত গতিতে। নির্ধারিত গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার হলেও অনেক যানবাহন ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ছুটছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি নছিমন, করিমন, ভুটভুটি ও সিএনজিচালিত অটোরিকশার মতো ঝুঁকিপূর্ণ যানবাহনও অবাধে চলাচল করছে।

চালক ও যাত্রীদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে রয়েছে ঝুঁকিপূর্ণ বাঁক। এসব বাঁকে গতি নিয়ন্ত্রণ না করা এবং নিয়ম না মেনে ওভারটেকিং করার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া কাগজপত্র ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং চালকদের অসতর্কতাও দুর্ঘটনার অন্যতম কারণ।

মহাসড়কে চলাচলকারী নাহিদ হাসান, সাইফুল ইসলাম, টুটুল ইসলাম ও মিঠু জানান, কাগজপত্র ও ফিটনেসবিহীন অনেক যানবাহন নিয়মিত চলাচল করছে। পুলিশ মাঝেমধ্যে এসব গাড়ি আটক করলেও নানা উপায়ে তারা আবার সড়কে ফিরে আসে। দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে গাড়ির ফিটনেস না থাকার বিষয়টি সামনে আনা হয়। কিন্তু দুর্ঘটনার আগেই এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না কেন, সেই প্রশ্ন তাদের।

তারা আরও জানান, মহাসড়কের বেশিরভাগ দুর্ঘটনা ঘটে বিভিন্ন টার্নিং পয়েন্টে। অনেক চালক গতিসীমা ও সড়কের ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সচেতন নন। ছোট যানবাহনকে ওভারটেক করতে গিয়ে সামনে আরেকটি যানবাহন পড়লে অনেক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিশেষ করে মাটি বহনকারী স্টিয়ারিং গাড়ি থেকে সড়কে মাটি পড়ে থাকায় বর্ষাকালে পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

তাদের দাবি, অবৈধ যানবাহন বন্ধের পাশাপাশি নাটোর-পাবনা মহাসড়কে ফিডার রোড নির্মাণ এবং মহাসড়ক দুটি দ্রুত চার লেনে উন্নীত করতে হবে।

চালকের ক্লান্তি ও অপরিপক্বতাও দুর্ঘটনার কারণ

স্থানীয় বাসিন্দা মাহতাব আলী, অমর ডি কস্তা, সৈয়দ হোসেন ও কায়েম আলী জানান, দূরপাল্লার অনেক যানবাহনে বিকল্প চালক রাখা হয় না। ফলে দীর্ঘ পথ একটানা গাড়ি চালাতে গিয়ে চালকরা ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েন। অনেক সময় চালকের পরিবর্তে সুপারভাইজার কিংবা হেল্পারকে দিয়ে গাড়ি চালানো হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

তারা বলেন, বরিশাল থেকে রংপুর কিংবা দিনাজপুরের মতো ৪০০ থেকে ৫০০ কিলোমিটার দীর্ঘ পথ এক চালককে দিয়ে চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চালকের বিশ্রাম নিশ্চিত করা এবং বিকল্প চালক রাখার বিষয়টি কঠোরভাবে তদারকি করা প্রয়োজন।

তাদের মতে, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ফিডার রোড থাকলেও নাটোর-পাবনা মহাসড়কে তা নেই। ফলে ছোট যানবাহন ও স্থানীয় যান চলাচলের সঙ্গে দূরপাল্লার যানবাহন একই সড়ক ব্যবহার করছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। জরুরি ভিত্তিতে ফিডার রোড নির্মাণ ও চার লেনের কাজ শুরু করার দাবি জানান তারা।

চালকদের স্বীকারোক্তি, রাস্তার অবস্থাও নাজুক

বাসচালক আফজাল হোসেন ও স্বাধীন জানান, চালকদের অসতর্কতা, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। চালকরা সচেতন হয়ে নিয়ম মেনে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

তবে তারা সড়কের বেহাল অবস্থার কথাও তুলে ধরেন। তাদের ভাষ্যমতে, বিভিন্ন স্থানে রাস্তা ভাঙা ও উঁচু-নিচু হওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। এতে গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় ভাঙাচোরা সড়কে গাড়ির স্প্রিং ভেঙে উল্টে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটছে।

প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন

টিআইবির সচেতন নাগরিক কমিটি নাটোর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, সারাদেশের মধ্যে নাটোরের বনপাড়া এলাকায় প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করছেন।

তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহন নিয়মিত মহাসড়কে চলাচল করলেও তা বন্ধে প্রশাসনের কার্যকর তৎপরতা চোখে পড়ে না। দীর্ঘদিন ধরে মহাসড়কগুলো সিঙ্গেল লেনের মতো অবস্থায় থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত চার লেনে উন্নীত করা জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে রোড ডিভাইডার, সতর্কতামূলক চিহ্ন ও উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা ঘটার পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু দুর্ঘটনা প্রতিরোধে আগে থেকে সড়ক প্রশস্তকরণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন কিংবা প্রয়োজনীয় জনবল নিয়োগের মতো কার্যকর উদ্যোগ খুব একটা দেখা যায় না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

হাইওয়ে পুলিশের দাবি, চলছে অভিযান

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ নিয়মিত কাজ করছে। পাশাপাশি যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকদের লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। এ জন্য হাইওয়ে পুলিশ দিনরাত দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক বেশি হলেও সড়কের প্রশস্ততা সেই তুলনায় কম। এ কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। শুধু বনপাড়া হাইওয়ে থানার আওতাধীন এলাকাতেই চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

সড়ক বিভাগের বক্তব্য

নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, সড়ক বিভাগের আওতায় ১১০ কিলোমিটার জাতীয় মহাসড়ক রয়েছে। এসব সড়কে দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন স্থানে সাইন-সিগন্যাল স্থাপন করা হয়েছে। কোথায় কত গতিতে গাড়ি চালাতে হবে, কোথায় ওভারটেকিং নিষিদ্ধ এবং কোথায় কম গতির যানবাহন প্রবেশ করতে পারবে না, সে বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে।

কিন্তু চালকরা অনেক সময় এসব নির্দেশনা মানেন না। ফলে দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন কিংবা আশ্বাস দেওয়াই যথেষ্ট নয়। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ যানবাহন বন্ধ, চালকদের প্রশিক্ষণ ও বিশ্রাম নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ বাঁক সংস্কার এবং দ্রুত চার লেনের কাজ শুরু করা জরুরি। অন্যথায় নাটোর-পাবনা ও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মৃত্যুর মিছিল থামানো কঠিন হয়ে পড়বে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নাটোরের দুই মহাসড়কে মৃত্যুর মিছিল

প্রকাশের সময় : ১১:৫২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬