মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ক্লাসরুমে আলুর গোডাউন, ফ্যানের বাতাসে শুকানো হচ্ছে আলু

শিক্ষার্থীদের পাঠদানের জন্য নির্ধারিত শ্রেণিকক্ষ এখন পরিণত হয়েছে আলু শুকানোর ঘরে। শ্রেণিকক্ষের মেঝেজুড়ে ছড়িয়ে রাখা হয়েছে হিমাগার থেকে আনা আলু। সেগুলো শুকাতে ব্যবহার করা হচ্ছে বিদ্যালয়ের বৈদ্যুতিক ফ্যানও। আর শ্রেণিকক্ষে জায়গা না থাকায় এক সপ্তাহ ধরে পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আব্দুল হামিদের বিরুদ্ধে।

ঘটনাটি জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এদিকে শ্রেণিকক্ষে আলু শুকানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রবিউল ইসলামকে না জানিয়েই নৈশ্যপ্রহরী আব্দুল হামিদ শ্রেণিকক্ষটি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেও শ্রেণিকক্ষে বসার সুযোগ পাচ্ছে না। অনেককে পাঠদান ছাড়াই বাড়ি ফিরে যেতে হচ্ছে।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কালিপূজা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকলেও মাঠসংলগ্ন ভবনের একটি পাকা শ্রেণিকক্ষের মেঝেতে হিমাগার থেকে আনা আলু ছড়িয়ে রাখা হয়েছে। কিছু আলু আবার বস্তাভর্তি অবস্থায় রয়েছে। বাইরে থেকে শ্রেণিকক্ষের ভেতরে ফ্যান চলার শব্দ শোনা যায়।

শ্রেণিকক্ষের বেঞ্চ, হাই বেঞ্চ এবং শিক্ষকের টেবিল-চেয়ার একপাশে সরিয়ে রাখা হয়েছে। ফলে স্বাভাবিক পাঠদানের পরিবেশ পুরোপুরি বিঘ্নিত হয়েছে। দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে ভেতরের এই দৃশ্য দেখা যায়।

শ্রেণিকক্ষে আলু, ক্লাস না করেই বাড়ি ফিরছে শিক্ষার্থীরা

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ওই নৈশ্যপ্রহরী বিদ্যালয়ের কক্ষে ধান রেখেছিলেন। বাড়িতে জায়গার অভাব দেখিয়ে বিভিন্ন মৌসুমে ধান, আলুসহ নানা কৃষিপণ্য বিদ্যালয়ের কক্ষে মজুত করেন তিনি। কখনো কখনো মাসের পর মাস শ্রেণিকক্ষগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়।

তাদের দাবি, আলু সরিয়ে না নেওয়া পর্যন্ত নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থীরা বাড়ি থেকে বিদ্যালয়ে এলেও শ্রেণিকক্ষে বসার সুযোগ না পেয়ে ফিরে যাচ্ছে। এতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী সোমাইয়া খাতুন বলে, ‘আমরা স্কুলে আসি, কিন্তু ক্লাস হয় না। হাজিরা দিয়ে বাজারের মধ্যে ঘোরাঘুরি করি। দুপুর হলে বাড়ি ফিরে যাই।’

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, কার অনুমতিতে নৈশ্যপ্রহরী শ্রেণিকক্ষে আলু রেখেছেন এবং ফ্যান চালিয়ে সেগুলো শুকিয়েছেন, তা তদন্ত করলেই বেরিয়ে আসবে। শিক্ষার্থীরা ক্লাস করতে না পেরে ঘুরে বাড়ি চলে যাচ্ছে। প্রধান শিক্ষকও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ফলে তাদেরও কিছু করার থাকছে না।

অনুমতি নিয়ে আলু রাখার দাবি নৈশ্যপ্রহরীর

অভিযুক্ত নৈশ্যপ্রহরী আব্দুল হামিদ বলেন, ‘আমার বাড়িতে জায়গা না থাকায় স্কুলের ঘরে আলুগুলো রেখেছিলাম। প্রধান শিক্ষককে বলেই রেখেছি। একদিন পরই আলুগুলো নিয়ে গেছি।’

তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রবিউল ইসলাম বলেন, ‘আসলে কী বলব! আমাকে না জানিয়েই সে বন্ধের দিনে ওই ঘরে আলু রেখেছে। পরদিন আলুগুলো নিয়ে গেছে। ফ্যান চালানোর বিষয়টি আমার জানা নেই।’

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. মোর্শেদা খাতুনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সর্বশেষ বেলা ৩টা ৩৪ মিনিটেও যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ বলেন, ‘ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি আমার জানা নেই। তবে এ ঘটনায় খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শিক্ষার্থীদের পাঠদানের জন্য নির্ধারিত শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান নিশ্চিত করা হোক।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

বসতবাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি ও ভাঙচুর, আত্রাই থানায় মামলা

শিক্ষার্থীদের ক্লাসরুমে আলুর গোডাউন, ফ্যানের বাতাসে শুকানো হচ্ছে আলু

প্রকাশের সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬