মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনের দক্ষিণ সমুদ্রে কোস্টগার্ডের অভিযান, ৩৮ জেলে আটক

সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সমুদ্রের প্রায় ১২ মিটার গভীরতায় পরিচালিত এ অভিযানে কোস্টগার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ অংশ নেয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় দায়িত্ব পালনকালে সমুদ্র এলাকায় সন্দেহজনক দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে কোস্টগার্ড। পরে বিশেষ অভিযান চালিয়ে বোট দুটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৩৮ জেলেকে আটক করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

বসতবাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি ও ভাঙচুর, আত্রাই থানায় মামলা

সেন্টমার্টিনের দক্ষিণ সমুদ্রে কোস্টগার্ডের অভিযান, ৩৮ জেলে আটক

প্রকাশের সময় : ০৬:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬