বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে কর্মসংস্থান পেলেন ৮০ নারী

নওগাঁর আত্রাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৮০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে সড়ক রক্ষণাবেক্ষণ ও মাটিকাটার কাজের জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে তাঁদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার আটটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। প্রতিটি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ৮০ জন নারীকে নির্বাচিত করা হয়েছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নিয়োগ ও বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী নিতিশ কুমার, উপসহকারী প্রকৌশলী মো. রাজীব হোসেন এবং হিসাব সহকারী প্রণব চন্দ্র বর্মন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, হিসাব সহকারী, ইউপি সদস্য, নিয়োগপ্রত্যাশী নারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রামীণ সড়কের উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি পিছিয়ে পড়া গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থিক সক্ষমতা বাড়ানো এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে আবেদনকারীদের মধ্য থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট ৮০ জন নারীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রকল্প বাস্তবায়নের ফলে একদিকে গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ ও যোগাযোগব্যবস্থার মান উন্নত হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ পাওয়া নারীদের আর্থিক সচ্ছলতা বাড়বে। পাশাপাশি তাঁদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে প্রকল্পটি।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে কর্মসংস্থান পেলেন ৮০ নারী

প্রকাশের সময় : ০৬:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬