বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসিল্যান্ডশূন্য মাটিরাঙ্গা ভূমি অফিস, ভোগান্তিতে মানুষ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদটি দুই মাসেরও বেশি সময় ধরে শূন্য রয়েছে। এতে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দারা ভূমিসেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। ব্যাহত হচ্ছে নামজারি, জমাবন্দির নকল, জোত পারমিট, বিবিধ মামলাসহ বিভিন্ন ভূমিসংক্রান্ত কার্যক্রম।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চিকিৎসার জন্য এক মাসের ছুটিতে ভারতে ছিলেন। দেশে ফেরার পর তিনি ঢাকার শাহবাগে অবস্থিত বিসিএস প্রশাসন একাডেমিতে বদলি হয়ে যান। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এসিল্যান্ড না থাকায় নামজারি, জমাবন্দির নকল, জোত পারমিট ও বিভিন্ন মামলার শুনানি এবং নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। এতে জমি কেনাবেচা, ব্যাংকঋণ গ্রহণসহ প্রয়োজনীয় কাজে সমস্যায় পড়ছেন তাঁরা। কাঙ্ক্ষিত সেবা পেতে বারবার অফিসে আসতে হচ্ছে, ফলে সময় ও অর্থ দুটিই ব্যয় হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, গুরুত্বপূর্ণ এ পদ দীর্ঘদিন শূন্য থাকায় ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়ছে। দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করা হলে সেবার গতি ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা না থাকায় ভূমিসংক্রান্ত কিছু কার্যক্রমে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে সাধারণ মানুষ যাতে ভূমিসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে উপজেলা প্রশাসন সচেতন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত কর্মকর্তা পদায়নের মাধ্যমে নিয়মিত কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে ভূমিসেবার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে মাটিরাঙ্গা উপজেলা ভূমি অফিসে দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এসিল্যান্ডশূন্য মাটিরাঙ্গা ভূমি অফিস, ভোগান্তিতে মানুষ

প্রকাশের সময় : ০৭:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬