বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুট্টার খোসায় স্বপ্ন বুনছেন মিঠাপুকুরের নারীরা

  • রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

একসময় ভুট্টার খোসা ছিল কৃষকের কাছে ফেলনা। কেউ ফেলে দিতেন, কেউ ব্যবহার করতেন জ্বালানি হিসেবে। সেই অবহেলিত খোসাই এখন হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতির নতুন সম্ভাবনা। রংপুরের মিঠাপুকুরে ভুট্টার খোসা দিয়ে তৈরি হচ্ছে দুই শতাধিক ধরনের নান্দনিক ও পরিবেশবান্ধব পণ্য। আর এসব পণ্য তৈরির মাধ্যমে সংসারে সচ্ছলতা ফেরানোর পাশাপাশি নিজেদের ভাগ্য বদলাচ্ছেন এলাকার প্রান্তিক নারীরা।

উপজেলার বলদিপুকুর ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে ভুট্টার খোসাভিত্তিক এই হস্তশিল্পের কার্যক্রম। স্থানীয় নারীদের সৃজনশীলতায় সাধারণ খোসা রূপ নিচ্ছে ফুলদানি, হ্যান্ডব্যাগ, ঝুড়ি, ট্রে, কিচেন বাস্কেট, কলমদানি, টেবিল ম্যাট, টিস্যু বক্স ও জুয়েলারি বক্সের মতো আকর্ষণীয় পণ্যে।

সংসারের দৈনন্দিন কাজ শেষ করে অবসর সময়ে এসব পণ্য তৈরি করছেন নারীরা। কেউ সন্তানের পড়াশোনার খরচ চালাচ্ছেন, কেউ সংসারের ব্যয় মেটাচ্ছেন, আবার কেউ পরিবারের ওপর নির্ভরশীলতা কমিয়ে হয়েছেন স্বাবলম্বী। এ কাজে সাঁওতাল নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য।

দক্ষিণ মমিনপুর এলাকার রিনা মিনজি জানান, দিনের বেলায় সংসারের কাজ সামলে রাতে নিজের ঘরে বসে হস্তশিল্প তৈরি করেন তিনি। এ কাজ থেকে পাওয়া অর্থ দিয়ে সন্তানদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারেও সহযোগিতা করতে পারছেন।

হাওয়া বেগম জানান, তিনি ও তাঁর মা প্রশিক্ষণ নিয়ে ভুট্টার খোসা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করছেন। এসব পণ্য বিক্রি করে তাঁরা নিজেরাই আয় করছেন এবং সংসারের খরচ মেটাচ্ছেন।

একই এলাকার পায়রাবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থী বুল্লি টপ্পো বলেন, আগে পড়াশোনার খরচের জন্য পরিবারের ওপর নির্ভর করতে হতো। এখন হস্তশিল্প তৈরি করে নিজের খরচ নিজেই চালাতে পারছেন।

আদুরী ঋষিও এ কাজের মাধ্যমে সংসারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাঁর স্বামী দিনমজুর। পরিবারের বাড়তি আয়ের আশায় ভুট্টার খোসা দিয়ে পণ্য তৈরির কাজ শিখে অবসর সময়ে কাজ করছেন তিনি।

কৃষকের ফেলনা খোসা এখন বাড়তি আয়ের উৎস

শুধু নারীরাই নন, এ উদ্যোগের ফলে লাভবান হচ্ছেন ভুট্টাচাষিরাও। আগে ভুট্টার খোসার তেমন কোনো বাজারমূল্য ছিল না। এখন হস্তশিল্প তৈরির কাঁচামাল হিসেবে এর চাহিদা তৈরি হয়েছে। বর্তমানে কৃষকরা বিঘাপ্রতি প্রায় ১ হাজার ২০০ টাকায় ভুট্টার খোসা বিক্রি করছেন।

কৃষক রানা ও মোজাম্মেল হক জানান, ভুট্টার খোসা বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে চাষাবাদের খরচ কিংবা ভুট্টা সংগ্রহের শ্রমিক খরচের একটি অংশ মেটানো সম্ভব হচ্ছে।

কৃষক আবু বকর বলেন, আগে খোসাগুলো সাধারণ খড়কুটোর মতো ব্যবহার করতেন। এখন পরিবারের সদস্যরা সেগুলো বস্তায় সংরক্ষণ করেন। ভুট্টার মৌসুম ছাড়াও অন্য সময়ে খোসা বিক্রি করে বাড়তি আয় করা যাচ্ছে।

রপ্তানির স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা

উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘নিউট্রিসাইকেল বায়োসলিউশন’-এর নুর ইসলাম নাঈম জানান, তাঁদের লক্ষ্য এ উদ্যোগকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া। বর্তমানে বিভিন্ন এনজিও ও বহুজাতিক কোম্পানি তাঁদের তৈরি পণ্য কিনছে। আন্তর্জাতিক বাজারেও পরিবেশবান্ধব এসব পণ্যের চাহিদা রয়েছে।

তিনি বলেন, প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিবেচনায় পরিবেশবান্ধব বিকল্প পণ্য তৈরির চিন্তা থেকেই তাঁদের এ উদ্যোগের শুরু। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানি করা সম্ভব হবে।

সরকারি সহযোগিতা পেলে বাড়বে সম্ভাবনা

জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) রংপুর জেলা সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, ভুট্টার খোসা দিয়ে পণ্য তৈরির এ উদ্যোগ পরিবেশবান্ধব শিল্পের পাশাপাশি প্রান্তিক নারীদের অর্থনৈতিক মুক্তির একটি সম্ভাবনাময় দৃষ্টান্ত। প্রয়োজনীয় প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ ও সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এ খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি কৃষিবর্জ্যের কার্যকর ব্যবহার ও প্লাস্টিকের বিকল্প পণ্য তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান উদ্যোগটির প্রশংসা করে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি তাঁদের কার্যক্রম পরিদর্শন করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে মিঠাপুকুরের এই ক্ষুদ্র উদ্যোগ একসময় বড় শিল্পে রূপ নিতে পারে। এতে একদিকে গ্রামীণ নারীদের কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে কৃষকদের অব্যবহৃত ভুট্টার খোসাও পরিণত হবে মূল্যবান সম্পদে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ভুট্টার খোসায় স্বপ্ন বুনছেন মিঠাপুকুরের নারীরা

প্রকাশের সময় : ০৭:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬