বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী গোষ্ঠী যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকার আহ্বান হুইপ দুলুর

  • আ.আ.ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আলেম-ওলামাদের সমর্থন ও সহযোগিতার কারণেই বর্তমান সরকার ক্ষমতায় আসতে পেরেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং আলেম-ওলামাদের যথাযথ সম্মান করে। তবে দেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে আলেম-ওলামাদের সতর্ক ও সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, মুসলিম সমাজে কাজীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা মুসলিম নর-নারীর নিকাহর মতো পবিত্র দায়িত্ব পালন করেন। ঐতিহাসিকভাবেও বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধান কাজীদের মতামতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, সে সময় আলেম-ওলামাদের জঙ্গি আখ্যা দিয়ে বিভিন্নভাবে অসম্মানিত করা হতো। কিন্তু মিথ্যা কখনো স্থায়ী হয় না, সত্য একসময় প্রতিষ্ঠিত হয়।

দেশের বর্তমান পরিস্থিতিতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যাতে রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি।

নিকাহ রেজিস্ট্রারদের বিভিন্ন দাবির বিষয়ে আশ্বাস দিয়ে হুইপ দুলু বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করেন। নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র-সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এ ছাড়া সমিতির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সে ব্যবস্থাও করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

সমাবেশে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি ও মহাসচিবসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ের নেতারা এবং সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁরা বক্তব্যও দেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সন্ত্রাসী গোষ্ঠী যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকার আহ্বান হুইপ দুলুর

প্রকাশের সময় : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬