বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক আন্দোলনের সহিংসতায় আহত সেলিমের মৃত্যু, ১২ দিন পর নিথর দেহ ফিরল বাড়িতে

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর মারা গেলেন সেলিম হাওলাদার (২২)। সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সেলিমের মৃত্যুতে মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সেলিম হাওলাদার কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের রহিম হাওলাদার ও সেলিনা বেগমের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সেলিম সাভারের ট্রেন্ট সুজ নামের একটি জুতা কারখানায় মাসিক ১৫ হাজার টাকা বেতনে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাসায় ফেরার পথে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, এ সময় অন্য একটি পোশাক কারখানার শ্রমিকদের মারধরে গুরুতর আহত হন সেলিম।

পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

সোমবার রাতে ময়নাতদন্ত শেষে সেলিমের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

শ্রমিক আন্দোলনের সহিংসতায় আহত সেলিমের মৃত্যু, ১২ দিন পর নিথর দেহ ফিরল বাড়িতে

প্রকাশের সময় : ০৬:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬