বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলাশয়জুড়ে কচুরিপানার ফুলের মেলা, সৌন্দর্যে মুগ্ধ কমলগঞ্জবাসী

প্রকৃতির সৌন্দর্য যে কখনো অবহেলিত উপাদানেও লুকিয়ে থাকতে পারে, তারই অনন্য উদাহরণ কচুরিপানা। একসময় জলাশয়ের আগাছা হিসেবে পরিচিত এই উদ্ভিদই এখন ফুলের সৌন্দর্যে মুগ্ধ করছে মানুষকে। সবুজ পাতার ফাঁকে সাদা, বেগুনি ও হালকা গোলাপি ফুলের সমারোহে মৌলভীবাজারের বিভিন্ন খাল-বিল, পুকুর ও ডোবা যেন সেজেছে প্রকৃতির নিজস্ব রঙে। বিশেষ করে কমলগঞ্জ পৌর এলাকার জলাশয়গুলোতে ফুটে থাকা কচুরিপানার ফুল পথচারীদের নজর কাড়ছে।

সম্প্রতি বিকেলে কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন জলাশয়ে দেখা যায়, পানির ওপর সবুজ পাতার মাঝে থোকায় থোকায় ফুটে আছে কচুরিপানার ফুল। পথ দিয়ে চলাচলের সময় অনেকেই এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে থমকে দাঁড়াচ্ছেন। কেউ মুঠোফোনে ফুলের ছবি তুলছেন, আবার কেউ ফুলের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করছেন। ব্যস্ততার মাঝেও প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে দেখা যাচ্ছে নানা বয়সী মানুষকে।

জলাশয়ের পানিতে ভেসে থাকা সবুজ পাতার ওপর মাথা উঁচু করে থাকা ফুলগুলো যেন প্রকৃতির তুলিতে আঁকা এক অপূর্ব ছবি। সাদা ও বেগুনি রঙের মিশেলে তৈরি হয়েছে এক নান্দনিক পরিবেশ, যা মুহূর্তেই প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নিচ্ছে।

উদ্ভিদবিজ্ঞানীদের মতে, কচুরিপানা মুক্তভাবে পানিতে ভেসে থাকা একধরনের বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। দক্ষিণ আমেরিকা এর আদি নিবাস। এর চকচকে সবুজ পাতার মাঝখান থেকে লম্বা ডাঁটায় গুচ্ছাকারে ছয় পাপড়ির ফুল ফোটে। দ্রুত বংশবিস্তারে সক্ষম এই উদ্ভিদ সাধারণত খাল, বিল, পুকুর ও নিচু জলাশয়ে জন্মে। তবে বর্ষা ও ফুল ফোটার মৌসুমে এর সৌন্দর্য গ্রামীণ প্রকৃতিতে ভিন্ন মাত্রা যোগ করে।

সৌন্দর্যের পাশাপাশি রয়েছে বহুমুখী ব্যবহার

কচুরিপানা শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, এর রয়েছে নানা ব্যবহারিক দিকও। এটি দিয়ে জৈব সার তৈরি করা যায়। বন্যাপ্রবণ এলাকার অনেক কৃষক কচুরিপানার ভাসমান স্তর ব্যবহার করে সবজি চাষ করেন। এ ছাড়া শুকিয়ে জ্বালানি এবং প্রক্রিয়াজাত করে গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়।

পরিবেশকর্মী সালাউদ্দীন শুভ বলেন, এলাকার প্রায় সব জলাশয়েই এখন কচুরিপানার ফুল ফুটেছে। দেখতে সুন্দর হলেও অতিরিক্ত বংশবিস্তারের কারণে এটি জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ধানসহ নিচু ফসলি জমিতে কচুরিপানার বিস্তার নিয়ন্ত্রণ করা জরুরি।

কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, একসঙ্গে এত কচুরিপানার ফুল ফোটার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। ফুলের পাপড়ির নকশা ও রঙের বৈচিত্র্য সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কচুরিপানার ফুল গ্রামীণ প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে মিশে আছে।

কৃষিতে হতে পারে পরিবেশবান্ধব জৈব সারের উৎস

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম বলেন, দেশে অধিকাংশ আবাদি জমিতে বছরে দুই থেকে তিনবার ফসল উৎপাদন করা হয়। এতে রাসায়নিক সারের ব্যবহার থাকলেও প্রয়োজন অনুযায়ী জৈব সার প্রয়োগ করা হচ্ছে না। ফলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কাঙ্ক্ষিত ৫ শতাংশের বিপরীতে বাস্তবে ১ শতাংশেরও কম।

তিনি আরও বলেন, জলাবদ্ধ এলাকার কচুরিপানা সঠিকভাবে ব্যবহার করে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি এবং মসলা উৎপাদন করা সম্ভব। পচা কচুরিপানা জৈব সার হিসেবে জমিতে প্রয়োগ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। পাশাপাশি মাটির পুষ্টি চাহিদা পূরণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষির প্রসারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সব মিলিয়ে, একদিকে কচুরিপানার ফুলে জলাশয়জুড়ে ছড়িয়ে পড়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, অন্যদিকে সঠিক ব্যবস্থাপনায় এই অবহেলিত জলজ উদ্ভিদ হয়ে উঠতে পারে কৃষির সম্ভাবনাময় সম্পদ। তাই সৌন্দর্য উপভোগের পাশাপাশি কচুরিপানার পরিবেশবান্ধব ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

জলাশয়জুড়ে কচুরিপানার ফুলের মেলা, সৌন্দর্যে মুগ্ধ কমলগঞ্জবাসী

প্রকাশের সময় : ০৬:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬